1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

গাজীপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন

গাজীপুর প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে
৩৫

গাজীপুর প্রতিনিধিঃ- গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। ১৪ই জুলাই (সোমবার) গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ দুটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় গাজীপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী যাবের সাদেক কালীগঞ্জ থানার (ওসি) মো. আলাউদ্দিন এর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়, এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জুন মাসে গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরস্কার সম্মাননা স্মারক গ্রহণ করেন। জুন মাসে কালীগঞ্জ থানা পুলিশের মধ্যে আরও যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন- কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ,এসআই সুশান্ত। সম্মাননা স্মারক পাওয়ার পর ওসি মোঃ আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং কালীগঞ্জ বাসীর সার্বিক সহযোগীতার কারনে বারবার এসাফল্য অর্জনে সক্ষম হয়েছেন। পুলিশী সেবা জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়া ও জনসাধারণের পুলিশী সেবা নিশ্চিত কল্পে অফিসার ইনচার্জ হিসাবে সকলের সহযোগীতা কামনা করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট