1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’

নজমুল হক, গাজীপুরঃ-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
৩৯

নজমুল হক, গাজীপুরঃ-গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘জুলাই শহিদ দিবস’ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। ঐতিহাসিক জুলাই’২৪ গণঅভ্যুত্থানে জাতির জন্য আত্মত্যাগী শহিদদের স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে। ইতিহাসের বর্ণাঢ্য পটভূমিতে লেখা এ দিবসটি স্মরণে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের উদ্দেশ্যে দিবসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অন্যদিকে শহিদদের তেজোদীপ্ত ভূমিকাকে যথাযথভাবে তুলে ধরতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রেরিত ডকুমেন্টারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ফেসবুক পেজে প্রচারের ব্যবস্থা করা হয়। গতকাল থেকে গাকৃবি কর্তৃক জুলাই বিপ্লবের পটভূমিতে তৈরিকৃত ডকুমেন্টারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে প্রচার কার্যক্রম শুরু হয়। পরে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দোয়া মাহফিলে বক্তব্য প্রদানের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “জুলাই আন্দোলনের শহিদরা শুধুই কোনো সময়ের প্রতীক নন, তাঁরা ন্যায় ও গণতন্ত্রের চিরন্তন বাতিঘর। তাঁদের রক্তের ঋণ শোধ করা সম্ভব নয়, তবে তাঁদের আদর্শকে বুকে ধারণ করে আমরা পারি একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলতে।” এ সময় উপাচার্য ২৪’র গণঅভ্যুত্থানে আহতদের আরোগ্য কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান। জুলাই বিপ্লবকে আরো স্মরণীয় ও বরণীয় করতে আগামী মাসের ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তারই ধারাবাহিকতায় আগামীকাল ১৭ জুলাই সকালে “জুলাই শহিদদের স্মরণে” বৃক্ষরোপন ও র‍্যালি এবং বিকেলে শহিদদের স্মরণে আলোচনাসভা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। ২৪ জুলাই হতে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত নতুন কৃষি অনুষদ ভবনের নিচ তলায় স্থিরচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া ৫ আগস্ট জুলাই শহিদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি এবং বিজয় র‍্যালি উদযাপন করা হবে। একই দিনে জুলাই গণঅভ্যুত্থান ও শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনাসভা এবং এ অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বৈষম্যমূলক কোটাব্যবস্থা বিলোপের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে ও সন্ত্রাসীদের হামলায় এ দিনে চট্টগ্রাম, রংপুর ও ঢাকায় অন্তত ৫ জন শহীদ হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট