1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন নিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান না হলে ২২ জুলাই সাংবাদিকদের মহাসমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
১১৯

সাতক্ষীরা প্রতিনিধিঃ- সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে চলমান সংকট নিরসনে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান না হলে আগামী ২২ জুলাই জেলায় সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবুল কাসেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সদস্য আব্দুস সামাদ, আসাদুজ্জামান মধু, কাজী নাসিরউদ্দীন, তৌফিকুজ্জামান লিটু, সোহরাব হোসেন, ফরহাদ হোসেন, আবু সাইদ, হোসেন আলী, সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মধ্যস্থতায় সমঝোতার আশায় আন্দোলন কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল।

তারা আরও বলেন, যদি আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো কার্যকর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সমাধান না আসে, তাহলে ২২ জুলাই সাতক্ষীরায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

নেতৃবৃন্দ নির্বাচন প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সাংবাদিক সমাজের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট