1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

বরিশাল একতা ক্লাবের সভাপতি নজরুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে
১০২

 

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে বসবাসরত বরিশাল জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে গঠিত সামাজিক সংগঠন “বরিশাল একতা ক্লাব” এর নতুন দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে কোনাবাড়ীর স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় মোঃ নজরুল ইসলামকে সভাপতি এবং মোঃ শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ জসিম উদ্দিন মৃর্ধা। এসময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের উন্নয়ন, সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ ও প্রবাসী বরিশালবাসীর মধ্যে ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের আশ্বাস দেন।

তারা জানান, “বরিশাল একতা ক্লাব” কেবল একটি সামাজিক সংগঠন নয়, এটি বরিশালের সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধকে ধারণ করে গাজীপুরে বসবাসরত বরিশালবাসীদের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির দায়িত্বকাল ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে সংগঠনের সকল কার্যক্রম আরও গতি পাবে এবং সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় আরও কয়েকটি উপ-কমিটি গঠনের পরিকল্পনাও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট