1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

বিপিএল খেলার সুবিধা কাজে লাগাতে চান পাকিস্তানি ক্রিকেটাররা

জনতার কন্ঠ ডেস্কঃ
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
৩৯

জনতার কন্ঠ ডেস্কঃ- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনালগ্ন থেকেই খেলে আসছেন পাকিস্তানি ক্রিকেটাররা। শহিদ আফ্রিদি, শোয়েব মালিক থেকে শুরু করে হালের সাইম আইয়ুব-আবরার আহমেদদেরও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে দেখা গেছে। যে কারণে বাংলাদেশের কন্ডিশনসহ সবকিছুই পরিচিত পাক ক্রিকেটারদের। বিপিএলে খেলার অভিজ্ঞতা তারা টাইগারদের বিপক্ষে এবারের সিরিজেও কাজে লাগাতে চান।

বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। আগামীকাল (রোববার) থেকে শুরু হবে এই লড়াই। তার আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে সফরকারী অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘এটা (বিপিএল খেলার অভিজ্ঞতা) অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে, তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছে, পরিকল্পনাও জানিয়েছে।’

টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচই হবে মিরপুরে। এখানকার উইকেট কেমন হবে তা সরাসরি না বললেও একেবারেই অচেনা হবে পাকিস্তানের জন্য। এ ছাড়া উপমহাদেশের কন্ডিশনেও কিছু সাদৃশ্য আছে। এ নিয়ে সালমান বলেন, ‘অবশ্যই কন্ডিশনের তো বড় ভূমিকা আছেই। তবে কন্ডিশন যেমনই হোক এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যেখানেই যান না কেন, হোক বিশ্বের যেকোনো দেশে, শুধু মিরপুরে না, কন্ডিশন অবশ্যই (দুই দলের) লড়াইয়ে বড় ভূমিকা পালন করবে।’

বাংলাদেশকে ভালো দল দাবি করে যা বললেন পাকিস্তান অধিনায়ক

সিরিজ নিয়ে নিজেদের প্রস্তুতিতেও সন্তুষ্ট পাকিস্তান অধিনায়ক, ‘আমরা খেলায় পরিবর্তন আনতে চাই। দেখতে হবে এখানকার কন্ডিশন কেমন এবং সে অনুযায়ী আমরা খেলতে পারছি কি না। আমাদের কন্ডিশন অনুযায়ী খেলতে হবে। ব্যাট হাতে লক্ষ্য থাকবে বড় রান করা, বল হাতে তাদের দ্রুত আটকানো। আমরা করাচিতে ক্যাম্প করেছি, ভালো প্রস্তুতির চেষ্টা করেছি। আমরা খুব ভালোভাবে প্রস্তুত। নিশ্চিত করতে চেয়েছি আমরা যেন পরিস্থিতি অনুযায়ী প্র্যাকটিস করে নিতে পারি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট