1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

কালিয়াকৈরে চালকলে ডাকাতি, অচেতন অবস্থায় ১৫ শ্রমিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে
১১৪
ছবিঃ সংগীত
নিজস্ব প্রতিবেদকঃ- গাজীপুরের কালিয়াকৈরে চালকলে ডাকাতির সময় চেতনানাশক দ্রব্য পান করানোয় অসুস্থ শ্রমিকেরা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি চালকলে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল শ্রমিকদের বেঁধে চেতনানাশক দ্রব্য পান করিয়ে টাকা ও মালপত্র লুটে নিয়ে যায়। পরে সেখান থেকে অসুস্থ অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার পাঁচলক্ষ্মী এলাকায় সোহাগ অ্যাগ্রো ফুড লিমিটেডের চালকলে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাত দল টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, চালকলের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর টপকে অন্তত ২৫ জন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে ঢোকে। প্রথমে তারা নিরাপত্তাকর্মীর হাত, পা ও মুখ বেঁধে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। পরে বিভিন্ন কক্ষে থেকে শ্রমিকদের ধরে এনে হাত, পা ও মুখ বেঁধে জোর করে চেতনানাশক দ্রব্য মেশানো পানি পান করিয়ে সবাইকে অচেতন করে ফেলা হয়। কেউ পানি পান না করলে তাঁকে ব্যাপক মারধর করা হয়। এ সময় ডাকাত দল সোহাগ অ্যাগ্রোর কার্যালয় থেকে এক লাখ টাকা, দুটি কম্পিউটার, একটি ল্যাপটপসহ বিভিন্ন মালপত্র লুট করে।

চালকলের নিরাপত্তাকর্মী হানিফ বলেন, ‘রাত ২টার দিকে দুজন লোক ভেতরে ঢোকে। আমি জিজ্ঞেস করলে আরও কয়েকজন এসে আমাকে ধরে হাত, পা ও মুখ বেঁধে একটি কক্ষে নিয়ে আটকে রাখে।’

সোহাগ অ্যাগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপক রাইসুল ইসলাম রিপন বলেন, ‘ডাকাতির ঘটনায় আমাদের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়।’

কারখানাটির চেয়ারম্যান জলিলুর রহমান বলেন, ‘আমাদের কারখানা থেকে ৬০-৬৫ লাখ টাকার মালপত্র লুট হয়েছে।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট