1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

নুরুল হুদা কে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
১০২

নিজস্ব প্রতিবেদকঃ- সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে ‘মব’ তৈরি করে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৩ জুন) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৫ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে ‘মব’ তৈরি করে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশের সামনে এ ধরনের ঘটনা আপনি কীভাবে দেখছেন জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা বলেন, আপনারা ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য শুনেছেন, সরকার বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে। একইসঙ্গে বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ‘মব’ সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা অপেক্ষা করবো।

তবে কেন ‘মব’ বন্ধ করা যাচ্ছে না জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, এখানে আত্ম বিশ্লেষণের একটা জায়গা আছে। আমরা কিন্তু একটা আদর্শ পরিবেশে দায়িত্বভার গ্রহণ করি নাই। আমাদের ইস্যুভিত্তিক কাজ করে যেতে হচ্ছে। প্রতিটি বিষয় প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি সব জায়গায় বলে যাচ্ছি আমরা সব বিষয় এড্রেস করছি। আশা করছি রাষ্ট্র সহনশীলতা ও কার্যকরী উপায়ের সমন্বয়ে আইনের শাসনের দিকে এগিয়ে যাবে।

পুলিশের সামনে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন সেটাকে কী বলবেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেহেতু একটা মামলা হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এখানে বলা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা নেবেন।

পুলিশ কী এখনও মনোবল ফিরে পায়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলছি না পুলিশ মনোবল ফিরে পায়নি। অনেক জায়গাতে আপনারা দেখেছেন পুলিশ অনেক বেশি সক্রিয় হয়েছে। তবে আমরা একটা আদর্শ পরিস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করিনি। বরং এ দেশটাতে আদর্শ করার জন্য আমাদের সবসময় কাজ করতে হচ্ছে। আমি বলবো পুলিশ আরও বেশি সক্রিয় হবে।

কিন্তু ‘মব জাস্টিস’ যেটা ঘটলো তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আবারও বলছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট