1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

রংপুরে সাংবাদিকের উপর বর্বরোচিত হামলার ঘটনায়—বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবি।

নিজস্ব প্রতিবেদকঃ- 
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে
১১৩

 

নিজস্ব প্রতিবেদকঃ- রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক ঢাকা পত্রিকা-এর সাহসী সাংবাদিক মাটি মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেফতার করা হয়নি—এতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

ঘটনাটি ঘটে গত ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের দায়িত্ব পালনকালে মাটি মামুনের উপর একদল চিহ্নিত সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় এবং তাকে গুরুতরভাবে আহত করে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত ২৬ জুলাই, শনিবার বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এক বিবৃতিতে বলেন,“সাংবাদিকদের উপর বারবার এমন সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি।
আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—এ ধরনের ঘটনায় নিরবতা বা ধীরগতি সন্ত্রাসীদের উৎসাহিত করে।
আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন, “এই হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয়, বরং গোটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন হামলা। আমরা রংপুর জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার প্রতি আহ্বান জানাই, যেন দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।
প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকলে ভবিষ্যতে সাংবাদিকদের উপর আরও ভয়াবহ হামলার ঝুঁকি বাড়বে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মনে করে—এ ধরনের ঘটনাগুলো সাংবাদিক সমাজকে আতঙ্কগ্রস্ত করে তোলে এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরুৎসাহিত করে।
সংগঠনটি জোর দাবি জানায়—অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাংবাদিক নির্যাতন, দমন-পীড়ন ও স্বাধীন সাংবাদিকতার উপর সকল প্রকার আঘাতের বিরুদ্ধে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) সব সময় সোচ্চার ছিল, এবং আগামীতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট