1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

শ্রীপুরে জৈনা বাজার ঔষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
৩৬

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ- বর্ষায় নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে অনুষ্ঠিত হয়েছে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নৌকা ভ্রমন। সভাপতি আব্দুল লতিফ ও সমিতির ব্যবস্থাপনায় বার্ষিক এ নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়।

শনিবার (২৬ জুলাই) গাজীপুরের শ্রীপুরে ঐতিহাসিক বরমী খেয়াঘাটের শীতলক্ষ্যা নদী হতে একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠেন সমিতির সকল সদস্যরা।

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল লতিফ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সকল সদস্যদের উদ্দেশ্য করে নৌকা ভ্রমনের আয়োজন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

জৈনা বাজার হতে সকাল সাড়ে ৮ টায় প্রথমে বাসযোগে যাত্রা করে বরমী বাজার আসা হয়। পরে শীতলক্ষা নদী পেরিয়ে গন্তব্য গাজীপুরের কাপাশিয়া টুকের সুলতানপুর শাহী মসজিদ পরিদর্শন শেষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া জেলার ব্রহ্মপুত্র নদে মিনি কক্সবাজার। চলতিপথে গান, কবিতা আবৃত্তি, আড্ডা, মিউজিকের তালে তালে নাচ-গানে প্রকৃতির মাঝে ঔষধ ব্যবসায়ীদের আনন্দ উল্লাসে মুহূর্তগুলো ফুঁটে ওঠে। কর্মব্যস্ত জীবনে নদীপথে আড্ডায় কিছুটা হলেও বাড়তি আনন্দ যোগ হয়েছে।

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সিনিয়র সভাপতি মোঃ উজ্জ্বল মিয়া, সহ-সভাপতি মাজারুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোঃ শহিদউল্লাহ নৌকা ভ্রমন সফল করতে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। উক্ত সমিতির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও সমিতির তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহাদত হোসাইন বিশেষ ভূমিকা পালন করেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করে। নৌকা ভ্রমণে সমিতির সকল সদস্যরা অনন্দ ভ্রমণে অংশ নেন।

নৌকা চলতে চলতে একপর্যায়ে দুপুর ১টায় কাপাসিয়ার টুক বাজার পাড়ে নৌকা নোঙর করা হয়। এসময় কেউ কেউ নদীতে সাঁতার কাটেন, ফুটবল খেলেন। তারপর সেখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করা হয়।

পরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর থেকে খাওয়া দাওয়া শেষে ওই এলাকায় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বিভিন্ন স্থান ঘুরে দেখেন সমিতির সদস্যরা এবং দিনব্যাপী ভ্রমন শেষ করে ফিরে ভ্রমনের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট