1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে কোনাবাড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে
১০৩

 

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি:- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কোনাবাড়ি থানা বিএনপি।

আজ (রবিবার) বিকেলে কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নেতৃত্ব দেন কোনাবাড়ি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজীব। বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে আনসার বিল্ডিং এর সামনে এসে শেষ হয়।

সমাপনী সমাবেশে তানবিরুল ইসলাম রাজীব বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর ছবি অবমাননা করা জাতির ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করার শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই ধরনের কুরুচিপূর্ণ কর্মকাণ্ড বন্ধের দাবি জানাই।”

তিনি আরও বলেন,বিএনপি নেতা-কর্মীদের উপর অন্যায় নিপীড়ন চালিয়ে সরকার বিরোধী কণ্ঠরোধ করতে পারবে না। আমরা রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারে অটল।

এ সময় বক্তব্য দেন থানা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক মফিজুল হক মফিজ, যুবদল নেতা আজিজুর রহমান আজিজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। তবে জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে বিএনপি আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে।

বিক্ষোভ মিছিলে কোনাবাড়ি থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট