1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

অভয়নগরে মায়ের মাথা ফাটালো ছেলে, বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন নির্যাতিতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ অগাস্ট, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে
১১১

অভয়নগরে মায়ের মাথা ফাটালো ছেলে, বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন নির্যাতিতা

মোঃ জুয়েল হোসেন
ক্রাইম রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে ঘটে গেছে হৃদয়বিদারক একটি ঘটনা। গর্ভধারিণী মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তারই সন্তান সাগর মোড়লের বিরুদ্ধে।

অভিযুক্ত সাগর মোড়ল কোটা মাদ্রাসা এলাকার বাসিন্দা বাশার মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও সাগর একাধিকবার তার বৃদ্ধা মাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এমনকি বাবা বাশার মোড়লও তার ছেলের নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।

সাম্প্রতিক এই নৃশংস ঘটনার পর আহত মা চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। সামাজিক ও পারিবারিকভাবে কোনো প্রতিকার না পেয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ প্রসঙ্গে স্থানীয়দের অনেকেই বলেন, “সন্তান এমন হয়! জন্মদাত্রী মায়ের ওপর হাত তোলে, এটা শুধু লজ্জার না, অপরাধের শামিল। এর সঠিক বিচার হওয়া উচিত।”

নির্যাতিত মায়ের একটি ছবি গাজীপুর পুলিশ ফাঁড়ি থেকে তোলা হয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট