1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ব্রাহ্মণবাড়িয়া রামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা শাহাদাত হোসেন ঢাকায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: শনিবার, ২ অগাস্ট, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে
১০১

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ- ষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় রাজধানীর উত্তরা থেকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা, দক্ষিণখান ও তুরাগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদাৎ খান (৬৪), রাজধানীর বিমানবন্দর থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক খাইরুল কবীর খান ওরফে সাগর ওরফে আঙুলকাটা সাগর এবং তুরাগের আহালিয়া ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৪৫)।

উত্তরা পূর্ব ও উত্তরা-পশ্চিম থানার পুলিশ সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের ৩২/১ নম্বরের এক বাসা থেকে গতকাল সন্ধ্যায় রামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ খানকে গ্রেপ্তার করা হয়। এরপর তুরাগের আহালিয়া থেকে মধ্যরাতে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান এবং দক্ষিণখানের মোল্লারটেক থেকে আঙুলকাটা সাগরকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার শাহাদাৎ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত এক হত্যা মামলার আসামি। আজ তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

এক গোয়েন্দা সূত্র জানিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একনিষ্ঠ সমর্থক ও কর্মী শাহাদাৎ খান। তাঁর বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট