1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

লালমনিরহাটের কালীগঞ্জে আগুনে পুড়ে ছাই দোকান, সব কিছু হারিয়ে আর্তনাদ ব্যবসায়ীর।

জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ- 
  • প্রকাশিত: শনিবার, ২ অগাস্ট, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
১০৭

 

জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ- লালমনিরহাটের কালীগঞ্জে ভয়াবহ আগুনের সূত্রপাতে,এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়েছে। দোকানের ভেতরে থাকা টিভি, ফ্রিজ বিভিন্ন মালামাল সহ আসবাবপত্র প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান  মালিক শরিফুল ইসলামের।এই মর্মান্তিক  ভয়াবহ আগুনের দূর্ঘটনাটি ঘটেছে,১লা আগষ্ট  গত রাত ভোরে, কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের শংকর বাজারে, (চাপারহাট টু লালমনিরহাট গামী) পাকা রাস্তার পাশে।

মসজিদে মুসুল্লিরা ফজরের নামাজ আদায় করে ফেরার পথে, হঠাৎ তারা দেখতে পায়,বাজারে শরিফুল ইসলামের দোকানে আগুনের সূত্রপাত,দেখতে দেখতে মূহুর্তেই আগুন দোকানের চারদিকে ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় বাজারের আশ পাশের লোকজন এবং স্থানীয় এলাকাবাসীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় ৩০মিনিটের চেষ্টায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, ঠিক  ততক্ষণে সবকিছু একেবারেই পুড়ে ছাই হয়ে  যায়। কান্না সুরে শরিফুল ইসলাম বলেন, আমি রাত সারে বারোটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই।সকালে খবর শুনে ছুটে এসে দেখি  আমার দোকান সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শরিফুল ইসলাম আর্তনাদ করে আরও বলেন যে, আমার একমাত্র সম্বল ছিল এই দোকানটি,এনজিও থেকে লোন নিয়ে আমি ব্যবসা করতাম।আমার দুইটি পুত্র সন্তান দুটোই
সন্তানই জন্মগত ভাবে শারিরীক এবং বাক প্রতিবন্ধী। এখন আমার সংসার চলবে কি ভাবে। উল্লেখিত ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন,স্থানীয় ওয়ার্ড সদস্য সোহেল রানা, তিনি এই বিষয়ে বলেন যে, শরিফুলের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে, এতে প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে ১০ লক্ষ টাকার মতো বলে ধারণা করা হচ্ছে। তিনি এই বিষয়ে আরও বলেন যে, আগুন লাগার বিষয়টি নিশ্চিত করতে না পারলেও, তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে,এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনে সূত্রপাত হয়েছে। শরিফুলের এই দূর্ঘটনায় এলাকাবাসীর অনেকই আবেগাপ্লুত হয়ে পড়েছেন।ক্ষতিগ্রস্ত এই শরিফুলের পরিবারটি যাতে আবার নতুন করে  উঠে দাঁড়াতে পারে, এর জন্য প্রয়োজন সরকারি সহযোগিতা এবং মানবিক সহায়তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট