1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

১৪ দিনেও গ্রেফতার হয়নি রাজিব, মফিজুলকে পিটিয়ে জখম, সাংবাদিক জুলফিকারকে ‘মেরে ফেলবে’ হুমকি, প্রশাসনের নিরবতায় ক্ষোভের ঝড়

বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেনঃ-
  • প্রকাশিত: রবিবার, ৩ অগাস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
৭১

 

বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেনঃ- ( গাজীপুর থেকে অনুসন্ধানী প্রতিবেদন)

গাজীপুর মহানগরের কোনাবাড়ী ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ালিয়াবাড়ী ক্লাব মোড়—যেখানে আতঙ্কের আরেক নাম এখন রাজিব। বহুল আলোচিত ও বিতর্কিত এই ব্যক্তি ফের সাংবাদিক নির্যাতনের ঘটনায় নতুন করে আলোচনায়। মাদক, চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসসহ একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের ভূমিকা রীতিমতো প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক মফিজুল ইসলাম জানান, গত ১৯ জুলাই রাজিব ও তার লোকজন তাকে পরিকল্পিতভাবে গ্যারেজে আটকে রেখে নির্মমভাবে পেটায়। শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন স্পষ্ট হলেও প্রাণে বেঁচে গিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। সেখান থেকে সামান্য সুস্থ হয়ে ২০ জুলাই কোনাবাড়ী মেট্রো থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

তবে অভিযোগ দায়েরের পর দীর্ঘ ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত রাজিবকে গ্রেফতার করা হয়নি। বরং রাজিব এখনো দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, স্থানীয়দের মধ্যে ভীতি ছড়াচ্ছেন। এমনকি মফিজুলের ঘটনায় প্রতিবাদ জানানোয় সিনিয়র সাংবাদিক ও কোনাবাড়ী থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জুলফিকার আলী জুয়েলকেও সরাসরি হুমকি দেন রাজিব। তাকে ‘মেরে ফেলা হবে’ বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা যায়।

একাধিক সূত্র জানায়, থানায় অভিযোগের পর রাজিবের বিরুদ্ধে তদন্তের নামে কালক্ষেপণ হচ্ছে। এখন পর্যন্ত তাকে তলব, জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করা হয়নি। সাংবাদিক সমাজ ও এলাকাবাসীর প্রশ্ন—দোষী যদি এতটাই স্পষ্ট হয়, তাহলে আইনি পদক্ষেপে দেরি কেন?

এক প্রবীণ সাংবাদিক বলেন, “আমরা একাধিকবার থানায় গিয়ে জানিয়েছি, রাজিব কতটা ভয়ংকর। অথচ তিনি আজও ধরাছোঁয়ার বাইরে। এ যেন অপরাধীদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠছে প্রশাসন।”

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “যদি একজন গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে মারধর করে, হুমকি দিয়ে রাজীবরা ঘুরে বেড়াতে পারে—তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার আশা করবো কোথা থেকে?”
তিনি আরও বলেন, “আমরা অবিলম্বে রাজিবকে গ্রেফতারের জোর দাবি জানাই এবং প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপ প্রত্যাশা করি।”

রাজিবের বিরুদ্ধে রয়েছে সুসংগঠিত সন্ত্রাসী বাহিনীর অভিযোগ। এলাকার ব্যবসায়ী, জমির মালিক এমনকি সাধারণ বাসিন্দারাও বলছেন, তারা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। অনেকে পরিবার নিয়ে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

গণমাধ্যমকর্মীদের মতে, এটি শুধু একজন সাংবাদিকের উপর হামলা নয়—এটি গোটা সাংবাদিক সমাজ ও মুক্ত মতপ্রকাশের উপর সরাসরি আঘাত। এ ধরণের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে সাংবাদিকতার পথ আরও বিপদসঙ্কুল হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট