1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

টি-টোয়েন্টিতে রশিদ খানের বিশ্বরেকর্ড।

জনতার কন্ঠ ডেস্কঃ-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ অগাস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
২৯

জনতার কন্ঠ ডেস্কঃ-

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলারদের একজন। মঙ্গলবার (৫ আগস্ট) লন্ডনের ঐতিহাসিক লর্ডস মাঠে ‘দ্য হান্ড্রেড ২০২৫’ আসরের প্রথম ম্যাচেই গড়েছেন নতুন এক বিশ্ব রেকর্ড। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাঠে নেমে তিনি হয়ে গেলেন ইতিহাসের প্রথম ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টিতে ৬৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন।

মাত্র ২০ বল করে মাত্র ১১ রানে ৩টি উইকেট নেন রশিদ। তার শিকার হন ওয়েন ম্যাডসেন, রায়ান হিগিন্স ও লিয়াম ডসন। এই ম্যাচ শেষে তার টি-টোয়েন্টি উইকেট সংখ্যা দাঁড়ায় ৬৫১-এ, যা এই সংস্করণে সর্বোচ্চ।

টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট সংগ্রহের তালিকায় রশিদের পরেই আছেন ডোয়েইন ব্রাভো (৬৩১), সুনীল নারাইন (৫৮৯), ইমরান তাহির (৫৪৭) এবং সাকিব আল হাসান (৪৯৮)।

ম্যাচ শেষে রশিদ বলেন, “জয় দিয়ে শুরুটা ভালো হয়েছে। দলের হয়ে ভালো খেলতে পেরে খুবই ভালো লাগছে।”

আইপিএলের পর বিশ্রামের কারণে মেজর লীগ ক্রিকেটে না খেললেও তিনি কিছুদিন আগে আফগানিস্তানের শপাগিজা ক্রিকেট লিগে অংশ নিয়েছিলেন। তবে ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে সময় লেগেছে বলেই জানান তিনি।

রশিদ বলেন, “শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে কিছুটা সময় লেগেছে। গত কয়েক মাস বল করিনি, তবে গত দশ বছরে আমি যে পরিমাণ ক্রিকেট খেলেছি, তার অভিজ্ঞতা কাজে দিয়েছে।”

তিনি আরও বলেন, “পিচে টার্ন ছিল। আমি সঠিক জায়গায় বল করতে চেয়েছি এবং বৈচিত্র্য আনার চেষ্টা করেছি, যা সফল হয়েছে। এমন দ্রুতগতির টুর্নামেন্টে অভিজ্ঞতা অনেক সহায়ক।”

রশিদের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ওভাল ইনভিনসিবলসের পক্ষে স্যাম কারানও ১৮ রানে ৩টি উইকেট নেন। লন্ডন স্পিরিট মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেলে, সহজেই রান তাড়া করে জয় পায় ওভাল ইনভিনসিবলস। এ জয়ের মধ্য দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত সূচনা করেছে দলটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট