1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

বরিশালে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি পালন

বরিশাল বিভাগীয় প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ অগাস্ট, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে
৯৬

বরিশাল বিভাগীয় প্রতিনিধিঃ-

স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশালে ছাত্র-জনতা একত্রিত হয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে একাদশ দিনের মতো এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

তাদের দাবি, স্বাস্থ্যখাতে চলমান বৈষম্য ও দুর্নীতি বন্ধ করতে হবে, হাসপাতাল সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে।

আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি বলেন, “সরকারি হাসপাতালগুলোতে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছেন না। দশ দিনের আন্দোলনের পর আজ একাদশ দিনের মতো বরিশালে ব্লকেড কর্মসূচি পালন করছি। মন্ত্রণালয় বরিশালের চাহিদা ও সংকট উপেক্ষা করছে—এটা আমরা আর মেনে নেব না।”

আন্দোলনকারী রিয়াজুল ইসলাম বলেন, “আমরা যখন রাজপথে নেমেছি, তখন স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।”

ব্লকেড কর্মসূচিতে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া ভুক্তভোগী রোগী, তাদের স্বজন এবং সর্বস্তরের জনতাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

স্বাস্থ্যখাত সংস্কারে সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট