1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ অগাস্ট, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
৯২

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। তার আগমনকে কেন্দ্র করে পুরো সচিবালয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

সচিবালয়ের নবনির্মিত মন্ত্রিপরিষদ ভবনের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, যেখানে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজেই। মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ১ নম্বর ভবনে এটাই প্রথম কোনো সরকারপ্রধানের আনুষ্ঠানিক বৈঠক।

এর আগে, গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। তখন উপদেষ্টা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ছয় নম্বর ভবনের পুরোনো মন্ত্রিপরিষদ কক্ষে। এবার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে নতুন ভবনে, যা সচিবালয়ের প্রেস ক্লাবসংলগ্ন গেটের পাশে অবস্থিত।

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সচিবালয়ের এক নম্বর গেট ছাড়া বাকি সব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এক নম্বর গেটের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র সোয়াত সদস্য।

সকাল থেকে সচিবালয়ে একাধিক নিরাপত্তা স্তর তৈরি করতে দেখা গেছে। সাধারণ যানবাহনের চলাচলেও ছিলো কড়াকড়ি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগষ্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। শুরুতে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতো প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য়। পরে সংস্কারকাজ শেষে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়কে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তর করা হয় এবং তখন থেকে সেখানেই নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট