1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে দাঁড়ালেন জিএমপির কমিশনার।

গাজীপুর প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ অগাস্ট, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে
১২১

গাজীপুর প্রতিনিধিঃ-
গাজীপুর চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন এবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। মঙ্গলবার বিকাল ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি নিহত তুহিনের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তিনি তুহিনের স্ত্রী, সন্তান ও আত্মীয়- স্বজনদের সান্ত্বনা দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। জিএমপি কমিশনার বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড আমাদেরও ব্যথিত করেছে। আমরা শুরু থেকেই হত্যাকাণ্ডের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।” আমরা ৭ দিনের মধ্যে চার্জশিট সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ বিচার প্রাপ্তির নিশ্চয়তা দিতে চেষ্টা করবেন।তুহিনের স্ত্রী মুক্তা বেগম এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য কমিশনারকে ধন্যবাদ জানান ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক।চিফ রিপোর্টার রেজাউল করিম রেজা,গাজীপুর জেলা প্রতিনিধি আদনান আখতার রাফি। উল্লেখ্য, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত সপ্তাহে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ইতোমধ্যে এই ঘটনায় প্রধান আসামিসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এর আগে ময়মনসিংহের এসপি কাজী আখতার উল আলম নিহত তুহিনের সন্তানদের পাশে দাঁড়ান এবং অভিভাবকত্ব গ্রহণের ঘোষণা দেন। জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খানের এই সহায়তা পরিবারটির প্রতি প্রশাসনের মানবিক অবস্থানকে আরও সুদৃঢ় করল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট