1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

সাংবাদিক তুহিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত শান্ত হব না -গাজীপুরে দোয়া মাহফিলে সাংবাদিক নেতারা / জনতার কন্ঠ

গাজীপুর প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ অগাস্ট, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
৪২

গাজীপুর প্রতিনিধিঃ-
‎গাজীপুরে নৃশংসভাবে নিহত দৈনিক প্রতিদিনের কাগজের  সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভারও আয়োজন করা হয়।

‎শুক্রবার (১৫ আগস্ট ২০২৫ইং) বাদ আছর জয়দেবপুর রোড (বাসন থানা বিপরীতে) গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক মোঃ  আল-আমীন দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাকির হোসেন কামালের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, আসন্ন কার্য্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন, সহকারী কমিশনার অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, এম আক্তারুজ্জামান, সাবেক সহ সভাপতি মো: ইব্রাহিম খন্দকার, সাবেক যুগ্ম সম্পাদক  বেলায়েত হোসেন শামীম, সাবেক সহ-সাধারন সম্পাদক  মোঃ শহীদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ছানাউল্ল্যাহ নূরী, আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন প্রধান, সাবেক দপ্তর সম্পাদক, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক ঐক্য পরিষদ সদস্য লোকমান হোসেন পনির, সদস্য মোঃ ইব্রাহীম খলিল, হাজী সাইফুল ইসলাম, মোঃ পারভেজ মিয়া প্রমূখ।


‎গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের নেতারা বলেন যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে আমার সহযোগী ভাই কে হত্যা করা হয়েছে, হত্যা শুধু তাকে করা হয়নি হত্যা করা হয়েছে গণমাধ্যমকে, গণমাধ্যমকর্মীরা বর্তমান নিরাপত্তাহীনতায় আছে, প্রশাসনের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। বক্তারা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা দ্রুত তুহিন হত্যাকারীদের গ্রেফতার করে বিচার মুখোমুখি দ্বার করিয়েছে। জিএমপি কমিশনার কে ধন্যবাদ জানিয়ে বলেন ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র জমা দিতে চেয়ে তিনি সত্যি মহৎ কাজ করে সাংবাদিকদের সম্মানিত করেছেন। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের অবিলম্বে দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তা না হলে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ কঠোর আন্দোলনের ডাক দিবে। লাগাতার আন্দোলনের মাধ্যমে তুহিন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে তবেই ঘড়ে ফিরবো। নেতারা আরো বলেন গাজীপুর সহ সারাদেশে যে হারে সাংবাদিক নির্যাতন হচ্ছে তাতে করে আর কোন সাংবাদিক অনুসন্ধানী সংবাদ প্রকাশ করবে না সাংবাদিকরা। তাই আর যেন কোন সাংবাদিক নির্যাতিত না হয় সেজন্য প্রশাসনকে অবশ্যই সাংবাদিকদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে।


‎এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক কোষাধ্যক্ষ মোঃ আল-আমীন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ উল জামান কমল,
‎সাবেক যুগ্ম সম্পাদক, মিনাল কান্তি সৈকত, সাবেক নির্বাহী সদস্য মোঃ কাজী শাকিল সদস্য মোঃ মুক্তাদির হোসেন, সদস্য মোঃ নজমুল হক,
‎ সদস্য মোঃ মুক্তাদির হোসেন, সদস্য আলমগীর হোসেন, সদস্য মোঃ হাসান,
‎আলোচনা শেষে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক আল-আমীন দেওয়ান।

‎অনুষ্ঠানে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ  বিভিন্ন উপজেলার সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট