1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ওসমানীনগরে এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৭ অগাস্ট, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
৩৫

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগষ্ট) দুপুরে, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাজপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে পথসভায় মিলিত হয়।

মিছিল পরবর্তি পথসভায় উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর পরিচালনায়,
বক্তারা বলেন, এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো এম ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। এটি শুধু একটি নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
তারা বলেন, ইলিয়াস আলী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই এলাকার মানুষের হৃদয়ের নেতা। তার অনুপস্থিতি এই জনপদকে এখনো কাঁদায়।

পথসভায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা বলেন, ইলিয়াস আলীর সন্ধান পাওয়া না পর্যন্ত আন্দোলন থেমে থাকবে না। অবিলম্বে প্রিয় নেতাকে জনসম্মুখে হাজির করার দাবি জানান তারা।

পথসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট