1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

হরিপুরে জেলা বিএনপি‘র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ নূরুল ইসলামের ইন্তেকাল

জহুরুল ইসলাম (জীবন)  হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
৩৮

 

জহুরুল ইসলাম (জীবন)  হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা বিএনপি‘র সহ-সভাপতি, হরিপুর সরকারি মোসলেমউদ্দি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ, হরিপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, হরিপুর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানের সভাপতি,কালিগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা ও হরিপুর এতিম খানার সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও বর্ষীয়ান রাজনীতিবিদ, ক্রিড়া,সাহিত্য, ও সাংস্কৃতিক  অঙ্গনের কিংবদন্তি  হরিপুর উপজেলা বিএনপি‘র উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম (৭৫) রবিবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ৭ টায় বার্ধক্য জনিত কারণে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় বকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়।

মৃত্যু কালে তিনি স্ত্রী,দুই কন্যা, নাতি-নাতনি ও আত্বীয় স্বজন সহ অসংক্ষ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ সহ তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর জানাজায় জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জামায়াতের কেন্দ্রীয় সদস্য  মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও-২ এর সাবেক সংসদ সদস্য জেড মতুর্জা চৌধুরী  তুলা,ঠাকুরগাঁও-৩ এর সাবেক সংসদ সদস্য জাহেদুল ইসলাম, সরকারি মোসলেমউদ্দি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, হরিপুর বিএনপি‘র সভপতি জামাল উদ্দিন, সম্পাদক আবু তাহের,সাবেক সভাপতি প্রভাষক করিমুল হক সহ সকলেই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এ ছারাও তাঁর জানাজায় ঠাকুরগাঁও, হরিপুর, রানীশংকৈল, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী সহ সর্বস্তরের অসংখ্য মানুষ অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট