1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

অভিযোগ প্রমাণিত হলেই ওয়াসিম আকরামের জেল

জনতার কন্ঠ খেলা ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ অগাস্ট, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
৩৭

জনতার কন্ঠ খেলা ডেস্ক:

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম বিপাকে পড়েছেন। বিদেশি অনলাইন বেটিং অ্যাপের প্রচারের অভিযোগ তার বিরুদ্ধে ওঠার পর তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাবেক এই অলরাউন্ডারকে জেলে যেতে হতে পারে।

আকরামের বিরুদ্ধে লাহোরে অভিযোগ দায়ের করা হয়েছে। ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে অভিযোগটি দায়ের করেছেন মোহাম্মদ ফিয়াজ। তিনি আকরামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সূত্রের খবর, পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী আকরামের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।

ফিয়াজ অভিযোগ করেছেন, ওয়াসিম আকরাম খেলার আড়ালে জুয়ার প্রচারণা করছেন। তিনি ‘বাজি’ নামক এক বিদেশি অনলাইন বেটিং সংস্থার প্রধান বিপণন দূত হিসেবে কাজ করছেন। ফিয়াজ এ অভিযোগের ভিত্তিতে ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। তবে আকরামের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদ সংস্থা পিটিআইকে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির এক কর্মকর্তা বলেন, “তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে আকরামের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, এখনও পর্যন্ত আকরামকে কোনও নোটিস পাঠানো হয়নি। একই অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানি ইউটিউবার সাদ উর রহমান। তাই অভিযোগ প্রমাণিত হলে ওয়াসিম আকরামও বিপাকে পড়তে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট