1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

গার্টনারের স্বীকৃতিতে টানা পঞ্চমবার শীর্ষে হুয়াওয়ের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ অগাস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
৪৪

নিজস্ব প্রতিবেদক:

টানা পঞ্চমবারের মতো গ্রাহকদের পছন্দের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে হুয়াওয়ের সফটওয়্যার-ডিফাইন্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (SD-WAN) সল্যুশন। এই সল্যুশন গ্রাহকদের কাছ থেকে ফুল স্কোর ৫/৫ স্টার এবং সর্বোচ্চ ১০০ শতাংশ উইলিংনেস টু রেকমেন্ড অর্জন করেছে।

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার “২০২৫ গার্টনার® পিয়ার ইনসাইটস™ ভয়েস অব দ্য কাস্টমার ফর এসডি-ওয়্যান (SD-WAN)” শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হুয়াওয়ের এসডি-ওয়্যান সল্যুশন ছোট ও মাঝারি প্রতিষ্ঠান, বড় করপোরেট এবং অপারেটরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়্যান আন্তঃসংযোগের চাহিদা পূরণ করছে। বিস্তৃত সংযোগ, উন্নত মান, হাইপার-কনভারজেন্স এবং বুদ্ধিমত্তাভিত্তিক অপারেশন অ্যান্ড মেইনটেনেন্সের কারণে গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে এই সল্যুশন।

হুয়াওয়ের এসডি-ওয়্যান সল্যুশনের পরিচালক ওয়াং পিং বলেন, “ব্যবহারকারীদের কাছ থেকে এই স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত ও কৃতজ্ঞ। হুয়াওয়ের এসডি-ওয়্যান সল্যুশনের প্রতি আস্থা ও সহযোগিতার জন্য আমরা বিশ্বব্যাপী সব গ্রাহকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “হুয়াওয়ে ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক মনোভাব নিয়ে পণ্য ও সেবার মান উন্নয়ন অব্যাহত রাখবে। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তর ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।”

এসডি-ওয়্যান সল্যুশনটি ফাইভজি, এলটিই, প্রাইভেট লাইন এবং ইন্টারনেট আপলিঙ্কসহ বিভিন্ন সংযোগে উপযোগী। এটি ইউনিফাইড ল্যান/ওয়্যান ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ ও সহজ ব্যবস্থাপনা নিশ্চিত করে। পাশাপাশি দ্রুত বহু শাখা নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণকে সহজ করে তোলে।

এ ছাড়া অ্যাপ্লিকেশনভিত্তিক ইন্টেলিজেন্ট ট্র্যাফিক স্টিয়ারিং এবং ওয়্যান অপ্টিমাইজেশন প্রযুক্তির মাধ্যমে উন্নত অভিজ্ঞতা প্রদান করে। ফলে প্রতিষ্ঠানগুলো বুদ্ধিদীপ্ত, কার্যকর ও সরল ব্রাঞ্চ নেটওয়ার্ক গড়ে তুলতে পারছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট