1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

গাইবান্ধায় মরিচ সহ সব্জীর দামে ভোক্তাদের অসস্থি।

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ- 
  • প্রকাশিত: শনিবার, ২৩ অগাস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
৮১

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার : গাইবান্ধা জেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচসহ শাক-সবজির দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি কাঁচা মরিচে ১০০ টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে ২৪০ দরে। একইসঙ্গে শাক-সবজিও ক্রয় ক্ষমতার বাইরে। বর্তমানে কাঁচা তরকারির বাজারে এসে অস্থির হয়ে উঠছেন সাধারণ ভোক্তারা। ফলে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ চরম বেকায়দায় পড়েছেন। এসব পণ্য কিনতে তাদের মাঝে শুরু হয়েছে হাঁসফাঁস। সরেজমিনে গতকাল শুক্রবার গাইবান্ধা শহরের কাচারি বাজার ও পুরাতন বাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে- প্রতি কেজি মূলা ৫০ টাকা, পটল ৭০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, তরই ৫০ টাকা, শসা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কদোয়া ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁকরোল ৬০, শজনে ১৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ শাক ৩০ টাকা, ধনেপাতা শাক ৮০, টাকা, লাল শাক ৩০০ টাকা ও লাউ ৪০-৫০ টাকা পিস (প্রকার ভেদে) বিক্রি হচ্ছে। অথচ গত দুই সপ্তাহ আগে ওইসব পণ্যের দাম অনেকটা কম ছিল। তবে আলু, মুখীকচুর দাম স্থিতিশীল রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গাইবান্ধা জেলায় টানা খড়া-বর্ষাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষ এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। এরই মধ্যে বেড়েই চলছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। সেইসঙ্গে কাঁচা মরিচ যেন সোনার হরিণ। প্রতিটি সবজির দাম বেড়ে যাওয়ায় ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গোবিন্দগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার গোবিন্দগঞ্জ প্রতিনিধি ঃ গোবিন্দগঞ্জে এক নারীকে যৌতুকের দাবিতে হত্যার ঘটনায় নিহতের স্বামী বকুল প্রধান (৫২) কে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গাজীপুর জেলার কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। র‌্যাব জানায়, প্রায় ৩০ বছর আগে নিহতের সঙ্গে বকুল প্রধানের বিয়ে হয়। গত ৭ থেকে ৮ বছর ধরে নিহতের বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ২ লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে নিহত নারী তা এনে দিতে অপারগতা প্রকাশ করলে বকুল প্রধান তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। গত ৬ জুলাই লোহার রড দিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করে বকুল প্রধান ও তার সঙ্গে থাকা লোকজন। পরে নিহতের পরিবার ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। এরপর নিহতের বাবা গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বকুলকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট