1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ওসমানীনগরে এস এ পরিবহন কাভার ভ্যান ডাকাতি মালামাল সহ ৬ ডাকাত গ্রেফতার

সাজ্জাদ হোসাইন ওসমানীনগর সিলেট:-
  • প্রকাশিত: সোমবার, ২৫ অগাস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
৪২

 

সাজ্জাদ হোসাইন ওসমানীনগর সিলেট:-

সিলেটের ওসমানীনগরে সংঘটিত বহুল আলোচিত এস এ পরিবহনের কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় নাটকীয় মোড় এসেছে। পুলিশের দুঃসাহসী অভিযানে ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটে ২৪ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে। সিলেট থেকে ছেড়ে আসা ভ্যানটিকে টার্গেট করে ডাকাতরা। মুহূর্তে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে ভ্যান থেকে পণ্য লুট করে নেয় তারা। খবর পেয়ে ওসমানীনগর থানায় মামলা (নং-০৮, ধারা ৩৯৫/৩৯৭, পেনাল কোড ১৮৬০) দায়ের করা হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ডাকাতদের দমিয়ে ফেলে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল শত শত কেজি জিরা, ৬৭৫ প্যাকেট ফুসকা, শাড়ি, ১২০০ পিস প্রসাধনী ক্রিম, চালসহ বিপুল পরিমাণ পণ্য। পুলিশের হাতে উদ্ধার হওয়া পণ্য ভারতীয় যা অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্যে কয়েক লাখ টাকার সমান। ডাকাতিতে ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল-ওসমানীনগরের রবিদাস গ্রামের শানুর শাহ (২৯), মাটিহানীর রলেক মিয়া (৪০), দিলশাদ আহমেদ রাজু (৩৪), ভাড়ের গ্রামের আঃ মজিদ (২৪), ফতেপুর গুপ্তপাড়ার সুফিয়ান আহমেদ (২৬) এবং মোগলাবাজার থানার চর মোহাম্মদপুরের সাইদুর রহমান সাদী (২১), বর্তমানে সুরতপুরের আব্দুল মিয়ার বাড়িতে বসবাসরত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পুলিশের কাছে তাদের সহযোগ চিহ্নিত করার কাজ চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের ডাকাতি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। তবে পুলিশের দ্রুত ও সফল অভিযানের ফলে স্বস্তি ফিরে এসেছে জনমনে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম জানান গ্রেফতার ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়েছে

মোঃ সাজ্জাদ হোসাইন
ওসমানী নগর সিলেট সংবাদদাতা
০১৭৩৫৬৩১৫১১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট