1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

বাধ্য হয়ে ভারতকে ইলিশ দিতে হচ্ছে

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
১২৭

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে ৩২ হাজার কোটি। বাকি টাকা কোথা থেকে আসবে, তা নিয়ে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “এই সামান্য দাবি মানতে না পারলে এটি আমাদের জন্য ব্যর্থতা।”

এবারও দূর্গা পূজা উপলক্ষে ভারত বারবার অনুরোধ করেছে, ইলিশ প্রদানের জন্য। সেই প্রেক্ষিতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমতি পত্র চাওয়া হয়েছে। এজন্য ১২ হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে দুর্গাপূজা, অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ—সব কিছু মিলিয়ে আমরা ইলিশ মাছ দিতে বাধ্য হয়েছি।

তিনি আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদরের বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, “আমি আগেও বলেছি, এখনো বলছি—বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে। আমরা চেষ্টা করছি মাছ উৎপাদন বাড়াতে। এছাড়াও এ এলাকার মানুষের চাহিদা অনুযায়ী কুচিয়া, কাকরাসহ নতুন কিছু উৎপাদন করা যায় কি না, সেটাও আমরা ভাবছি।”

অভয়াশ্রমগুলো কিভাবে রক্ষনাবেক্ষণ করা যায়, সে বিষয়ে জড়ালো ব্যবস্থা নেওয়া হবে এবং বরাদ্দ বাড়ানো হবে।

এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, নিউজ বাংলার জেলা প্রতিনিধি সোহেল রানা সহ অনেকে।

এর আগে উপদেষ্টা অভয়াশ্রমে মৎস্য অবমুক্ত করেন এবং পরে মৎস্য অভয়াশ্রম ঘুরে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট