1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

বগুড়া জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মহোদয়।

লিটন হাসান লাজু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
৭৪

লিটন হাসান লাজু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (সোমবার) বগুড়া পুলিশ লাইন্স রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয় বার্ষিক পরিদর্শন করেন।

জিআইজি মহোদয়, পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস, অস্ত্রাগার, রেশন স্টোর, ডি-স্টোর, সি-স্টোর, হিসাব শাখা, এমটি সেকশন এর বিভিন্ন নথিপত্র ও জেলা পুলিশের কার্যক্রম সমূহ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় উপস্থিত হন।

তিনি প্রত্যেক পুলিশ সদস্যদের উপর অর্পিত দায়িত্ব দেশমাতৃকার সেবায় ভালোবাসা দিয়ে পালন এবং নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করতে বলেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে অত্যন্ত সতর্কতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

সেইসাথে অতীতের গতানুগতিক প্রথাগত পুলিশিং থেকে বেরিয়ে এসে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের পেশাগত কাজ’কে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় বিশেষ কলাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ কলাণ সভায় পুলিশ সদস্যদের পোশাক, রেশন, আবাসস্থল, ছুটিসহ ইত্যাদি কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের অনেক সমস্যার কথা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট তুলে ধরেন।

রেঞ্জ ডিআইজি মহোদয় সকলের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বিশেষ কলাণ সভা শেষে রেঞ্জ ডিআইজি মহোদয় জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন সিনিয়র কর্মকর্তাগণ, সকল থানা/ইউনিট ইনচার্জবৃন্দ এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট