1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর মুন্নিও না ফেরার দেশে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
৭৩

লিটন হাসান লাজু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী মানব চৌধুরী (৪০) ও স্ত্রী বাচা চৌধুরীর মৃত্যুর পর এবার তাদের ১৪ বছরের মেয়ে মুন্নী আক্তারও মারা গেছে। উপজেলার কাঁচপুর পুরান বাজার মধ্যপাড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।গত সোমবার রাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেছেন।

এর আগে অগ্নিদগ্ধ ৫ জনের মধ্যে গৃহকর্তা মানব চৌধুরী ও তার স্ত্রী বাচা চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জানা যায়, চাকরির সুবাদে উপজেলার কাঁচপুর বিসিক শিল্প নগরীর পুরান বাজার মধ্যপাড়া শেখ ফরিদের তিনতলা বাড়ির নিচতলায় এক মাস আগে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন মানব চৌধুরী ও তার পরিবারের সদস্যরা। গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করা হলে বিকট শব্দে সেখানে সিলিন্ডার বিস্ফোরিত হয়।

এ সময় অগ্নিকাণ্ডে পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হয়। পরবর্তীতে অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর দুপুরে দগ্ধদের মধ্যে গৃহকর্তা মানব চৌধুরী ও ৮ সেপ্টেম্বর তার স্ত্রী বাচা চৌধুরী মারা যান। বর্তমানে মৃত মুন্নীর দুই বোন তিন্নি ও মৌরি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, মুন্নী গত সোমবার রাত ৯ টা ৪৫ মিনিটে মারা যায়। তার শরীরের শতকরা ২৮ ভাগ পুড়ে গিয়েছিল।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট