1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ঝুঁকিপূর্ণ কাঠের সেতুতে চলাচল অনুপযোগী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

ঝুঁকিপূর্ণ কাঠের সেতুতে চলাচল অনুপযোগী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
৩৮

মোঃ রাকিব হাসান| কুড়িগ্রাম (রাজিবপুর) প্রতিনিধি|

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়াপাড়া সর্দার মার্কেট এর সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর শাখা ওপর নির্মিত কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার কয়েক হাজারের ও বেশি মানুষকে। যাতায়াতের একমাত্র ভরসা হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু-বৃদ্ধসহ হাজারের বেশি মানুষ প্রতিদিন ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে যাতায়াত করছে। দ্রুত সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর।

জানা গেছে, প্রায় ২ বছর আগে এলাকাবাসীর চরম দুর্ভোগের কথা বিবেচনা করে সাবেক এমপি এডভোকেট বিপ্লব হাসান পলাশ এর প্রচেষ্টায় অস্থায়ী একটি কাঠের সেতু নির্মাণ করা হয়। সেতুটির পূর্ব পাশেই একটি আবাসিক হাফিজিয়া মাদ্রাসা , ৫০০ মিটার দক্ষিনে একটি গন কবর যা অনেক দূর দূরান্ত থেকে মৃত্যু দেহ দ্্্্্্্্ন করা হয় তা ছাড়া ১ কিলোমিটার দক্ষিণে উপজেলা শহরে।

এ ছাড়া ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনের শিকার হয়ে বেশ কয়েকটি পরিবার সেতুসংলগ্ন এলাকায় বসতি স্থাপন করেছেন। যে কারণে হাজারো মানুষের যাতায়াতের জন্য সেতুটি খুবই গুরুত্বপূর্ণ।

জনগুরুত্বপূর্ণ এ সেতু নড়বড়ে হয়ে এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি দিয়ে এখন কোনো রকমে হেঁটে পারাপার হওয়া গেলেও যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীর জন্য চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যসহ বিভিন্ন কাঁচামাল বাজারজাতকরণে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। এ ছাড়া উপজেলা সদরে হাসপাতালে রোগী নিতে গেলে পরতে হয় বিপাকে।

স্থানীয় বাসিন্দা শাহ আলম , আব্দুল কাদের ও নবিউল হক বলেন,কাঠের সেতু হওয়ার আগে নৌকা দিয়ে তাঁদেরকে চলাচল করতে হতো।

এখন এ কাঠের সেতুটিও চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যানবাহন নিয়ে এটি দিয়ে চলাচল করতে না পারায় এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। তাই তাঁরা সরকারের কাছে অতিদ্রুত সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি করেন।
আবুল কাশেম নামে স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কত নেতা আইলো-গেলো, আমাগো কপালে ব্রিজ হইলো না। সবাই ভোটের আগে কথা দিয়া যায়। কিন্তু ভোটের পরে আর কথা রাখে না। বর্তমানে সেতুটি দিয়ে চলাচল করতে আমাদের অনেক কষ্ট হয়। মরার আগে এখানে যদি একটা ব্রিজ দেইখা যাইতে পারতাম, তাহলে শান্তি পাইতাম।’

পাখিউরা বাজার অটো বাইক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহাদাত হোসেন বলেন, ব্রিজের যে অবস্থা ব্রিজটি মেরামত না করলে যে কোন সময়ের মধ্যেই ভেঙ্গে যেতে পারে ।

আব্দুর রহিম বলেন ‘জনপ্রতিনিধি হওয়ার আগে অনেকেই আমাদের প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু নির্বাচনের পর কেউ খোঁজ-খবর নেন না। নতুন ব্রিজের স্বপ্ন স্বপ্নই থেকে গেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট