1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

গাজীপুরে রিসোর্টে আটকে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আটক ১৪

জেলা প্রতিনিধি | গাজীপুর |
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
৩১

ছবি: সংগ্রহিত

জেলা প্রতিনিধি | গাজীপুর | গাজীপুরের শ্রীপুরে শুটিংয়ের কথা বলে অভিনেত্রীকে  রিসোর্টে আটকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ওই রিসোর্টের কর্মচারীও রয়েছেন। মামলার পর রিসোর্টটিতে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রমমাণ আদালত।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশ যৌথভাবে উপজেলার উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টে এ অভিযান চালায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ‘২২ সেপ্টেম্বর ওই রিসোর্টে যে ঘটনা ঘটছে এটাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে। সেই ধারাবাহিকতায় মামলাটি তদন্ত করতে আসা হয়েছিল। এখানে ভ্রাম্যমাণ আদালতও অভিযান চালিয়েছেন। এখানে আসার পর আজও অনৈতিক কাজে লিপ্ত থাকায় দুইজন নারীকে পাওয়া গেছে। তারা স্বামী স্ত্রী হিসেবে এসেছিলেন। কিন্তু দুই পুরুষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে দেওয়াল টপকে পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, বাংলাদেশ হোটেল রেস্তোরা আইন মোতাবেক রাস রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। হোটেল রেস্তোরাঁর আইন অনুযায়ী ওই রিসোর্টটির কোনো নিবন্ধন ছিল না।

ছবি: সংগ্রহিত

মামলার এজাহার ও বাদীর বক্তব্য থেকে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন অভিনেত্রী। মামলায় অভিযুক্ত মো. নাছির নাটকের পরিচালক ও তার সহযোগী মো. বাবর এবং অপরজন রিসোর্টের মালিক। ২১ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে শুটিংয়ের কথা বলে ঢাকার মিরপুর থেকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টের একটি কক্ষে আটকে রাখে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

এ সময় নাছির বাবরসহ অজ্ঞাত নামের রিসোর্টের মালিক পরিচয় দেওয়া ব্যক্তি পর্যায়ক্রমে ওই নারীকে জোর করে ও হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরদিন বিকেলে আসামিরা ওই নারীকে তার ব্যবহৃত দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন রেখে রিসোর্ট থেকে বের করে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট