1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
১২৬

 

নিজস্ব প্রতিবেদক |

বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে জাতীয় কারিকুলামে বাধ্যতামূলক করা হবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন- দেশের প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণি থেকে পাঁচটি খেলাধুলার ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার গজনবী স্টেডিয়ামে ঢাকা মিরপুর সোনালী ক্লাব বনাম ভোলা সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ শেষে তিনি এ ঘোষণা দেন।

আমিনুল হক বলেন, আমাদের নতুন কর্মসূচি ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর আওতায় সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের খুঁজে বের করা হবে। সরকারিভাবে তাদের পড়াশোনা ও খেলাধুলার সম্পূর্ণ দায়িত্ব বহন করা হবে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। গত ১৭ বছরে মাদকের ছোবলে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে গেলেও খেলাধুলাকে কেন্দ্র করে একটি সামাজিক জাগরণ সৃষ্টি করা হলে বাংলাদেশে গুণগত রাজনৈতিক পরিবর্তন ঘটবে।

আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনকালকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে আমিনুল হক অভিযোগ করেন, রাষ্ট্রের মতো ক্রীড়াঙ্গনও দলীয়করণ করা হয়েছে। এর ফলে দেশের খেলাধুলা ধ্বংসের পথে চলে গেছে। তিনি বলেন, আমরা চাই আগামী দিনের ক্রীড়াঙ্গন দলীয়করণমুক্ত হয়ে সত্যিকারের প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি করুক।

আমিনুল হক স্মরণ করিয়ে দেন, এরই মধ্যে তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের বিভাগীয় পর্যায়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং ঢাকার ২৬ থানা নিয়ে আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এছাড়া শেরেবাংলা নগরে জিয়া উদ্যান সংলগ্ন লেকে জাতীয় সাঁতার প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার জাগরণ সৃষ্টি করে একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সামাজিক ও রাজনৈতিক গুণগত পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ হোসাইন, জেলা পুলিশ সুপার শরিফুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন, হাজী মোঃ ইউসুফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট