1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

সাতক্ষীরায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি |
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
১২৬

 

সাতক্ষীরা প্রতিনিধি |

একটি জাতীয় পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘সাতক্ষীরা উন্নয়ন ফোরাম’। একই সঙ্গে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব প্রভাষক ওমর ফারুক।

মানববন্ধনে বক্তারা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও জেলার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন।

এসময় আরো বক্তব্য রাখেন এড. আব্দুস সুবহান মুকুল, মাওলানা হাবিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন প্রমুখ।

মানববন্ধনে সাতক্ষীরার উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়, তা হলো- একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি বিমানবন্দর নির্মাণ, কৃষিপণ্যের জন্য হিমাগার স্থাপন, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন, পর্যটন কেন্দ্র স্থাপন ও সম্প্রসারণ এবং রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন-সাতক্ষীরার উন্নয়ন নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না। সংবাদমাধ্যমকে সত্য তথ্য পরিবেশন করতে হবে এবং জনগণের ন্যায্য দাবি তুলে ধরতে হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সাতক্ষীরার উন্নয়ন কোন ব্যক্তিগত দাবি নয়, এটি একটি জাতীয় দাবী। তাই বিভ্রান্তিকর সংবাদ দিয়ে উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট