1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ঠাকুরগাঁওয়ে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সংবাদ সম্মেলন

জাহিরুল ইসলাম রনি | ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি |
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
৩৯

 

জাহিরুল ইসলাম রনি | ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি |

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) ঠাকুরগাঁও জেলা ইউনিট।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোদাচ্ছের হোসেন। বক্তারা রাসায়নিক সারের সংকট নিরসনে সিন্ডিকেট ভাংতে ইউনিয়ন পর্যায়ে নতুন করে ৩ জন ডিলার নিয়োগের প্রস্তাবের বিরোধিতা করেন। তারা একই পরিবারের নামে বা ভিন্ন নামে যেসব ডিলারশিপ চালু রয়েছে, তা বহাল রাখারও দাবি জানান। তাদের মতে, ব্যাংক ঋণের দায়কে অজুহাত হিসেবে দেখিয়ে একই পরিবারে একাধিক লাইসেন্স বহাল রাখা যৌক্তিক।

বক্তারা আরও অভিযোগ করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক চাহিদা থেকে ৪০ থেকে ৪৫ ভাগ নন-ইউরিয়া সারের বরাদ্দ কম দেওয়ায় সংকট তৈরি হয়। এলাকাভিত্তিক চাহিদা ও মৌসুম অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ দিলে সংকট নিরসন সম্ভব বলে তারা মত দেন।

এ সময় উপস্থিত সংবাদকর্মীরা একই পরিবারের নামে বেনামে একাধিক ডিলারশিপ বহালের বিরোধিতা করে বলেন, স্থানীয় বাসিন্দা ও সার ব্যবসায়ীদের মধ্য থেকে বিসিআইসির ডিলার নিয়োগ দেওয়া হলে সিন্ডিকেট ভেঙে পড়বে। তাতে প্রান্তিক কৃষকরা তাদের এলাকায় নির্ধারিত দামে সার কিনতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. পয়গাম আলী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজুসহ অন্যরা।

ঠাকুরগাঁও জেলায় শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিসিআইসির ৬২ জন এবং কৃষি মন্ত্রণালয়ের আওতায় বিএডিসির ১৪৯ জন ডিলার রয়েছেন। স্থানীয় অভিযোগ অনুযায়ী, অনেক ডিলার সিন্ডিকেট করায় প্রতি বছর এ জেলায় সারের সংকট তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট