1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাহিরুল ইসলাম রনি | ঠাকুরগাঁও প্রতিনিধি |
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
৩৮


জাহিরুল ইসলাম রনি | ঠাকুরগাঁও প্রতিনিধি |
​ঠাকুরগাঁওয়ে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে, ভুক্তভোগী পরিবার জমি দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

​মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এতে অংশ নেন।

​মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, তাদের পূর্বপুরুষদের হাজিপাড়ার নিশ্চিতপুর মৌজার ৯৬০ নং দাগের রেকর্ডিয় জমি দীর্ঘদিন ধরে আত্মসাতের অপচেষ্টা করছেন প্রভাবশালী মহল। এই ঘটনায় রানীশংকৈল উপজেলার চেয়ারম্যান আব্দুর রউফ (পিতা: মৃত কশির উদ্দিন) এবং জালাল আবেদিন (পিতা: আব্দুল হামিদ)-এর নাম উঠে এসেছে।

​পরিবারটির অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার, যখন তারা তাদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে রউফ বাহিনীর ৪০-৫০ জন লোক তাদের জমি দখলের চেষ্টা করে। এ সময় তারা জমি থেকে গাছ কেটে নেয় এবং বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

​ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে তাদের ‘মালাউন’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তারা বলেন, “আমরা নিরাপদে পূজা করার অধিকারে বাধাগ্রস্ত হচ্ছি। আমরা এর বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট