1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আশীষ বিশ্বাস | সিনিয়র স্টাফ রিপোর্টার |
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
১৩০

 

আশীষ বিশ্বাস | সিনিয়র স্টাফ রিপোর্টার |

এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান এবং আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে

কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে এমপিও ভুক্ত শিক্ষকেরা। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব সাইদার রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী রোকন, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর, পাঠানপাড়া এমইউ আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জিকরুল হক, গাবরোল তহসিলদার পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক এমপিও ভুক্ত শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “আমাদের মতো কোনো শিক্ষকের কাছ থেকে পড়ালেখা করে আজ অনেকেই পুলিশ অফিসার হয়েছে। অথচ সেই পুলিশ অফিসাররাই শিক্ষকের গায়ে হাত তুলেছেন। এটা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।” বক্তারা আরও বলেন,“আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। আগামীতে যদি আবারও শিক্ষকের উপর হামলা হয়, তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট