1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়: মাওলানা আবদুল হালিম

গাইবান্ধা (সুন্দরগঞ্জ) প্রতিনিধি |
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
৩২

গাইবান্ধা (সুন্দরগঞ্জ) প্রতিনিধি |

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য এই সনদই হতে পারে জাতির মুক্তির পথনকশা।”
তিনি আরও বলেন, আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যমতের সরকার গঠন সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই ছাত্র-জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত “নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হালিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করতে হবে। ইতোমধ্যে উচ্চকক্ষে এ পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে—ইনশাআল্লাহ ভবিষ্যতে নিম্নকক্ষেও তা কার্যকর হবে। অন্যথায় নতুন করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “জামায়াতে ইসলামী জালিমদের পুনরুত্থানের সুযোগ দেবে না; গণতন্ত্রমনা সকল দলকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না।”
এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং খুনি-দুর্নীতিবাজদের বিচারের মাধ্যমে জাতিকে মুক্ত করতে হবে। বিদ্যমান কাঠামো পরিবর্তন না হলে ছাত্র-জনতার ত্যাগ ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
মাওলানা হালিম জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই জাতীয় সনদের টেকসই আইনগত ভিত্তি প্রতিষ্ঠা, আগামী নভেম্বরে গণভোটের আয়োজন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) কার্যকর করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান নির্বাচন কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করতে হবে।”
মাওলানা হালিম বলেন, দীর্ঘদিনের জুলুম-নির্যাতনের পর আজ দেশের মানুষ ইসলামমুখী হয়েছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম, এবং নায়েবে আমীর ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, পৌর জামায়াতের আমীর একরামুল হক, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি সাজ্জাদ হোসাইন আমুশ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার, উপজেলা ওলামা বিভাগের সভাপতি শাহজাহান আলী এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট