1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

শাকিবের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ টাকা!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
১৩৩

জনতার কন্ঠ, বিনোদন ডেস্ক |

দেশ সেরা নায়ক, পারিশ্রমিকেও সেরাদের সেরা শাকিব খান! তারকারা সময় বিক্রি করেন, কিন্তু শাকিব খান যেন বিক্রি করেন প্রতি মিনিটের ঝলকানি!

গতকাল রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন ঢালিউড কিং শাকিব খান। মাত্র ২০ মিনিটের জন্য তার উপস্থিতি। কিন্তু সেই ২০ মিনিটেই হৈচৈ সোশ্যাল মিডিয়ায়। আর সেই সঙ্গে গুঞ্জন— এই স্বল্প সময়ের জন্য শাকিব খান নিয়েছেন প্রায় ৩৫ লাখ টাকা!

হিসাব বলছে, প্রতি মিনিটে প্রায় পৌনে দুই লাখ টাকা! অর্থাৎ, তার এক মিনিটের হাসি, এক মিনিটের হাত নাড়া বা একটি সেলফির দামও লাখ টাকার উপরে!

বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট, নিয়েছে ৩৫ লাখ (সংবাদ মাধ্যম সূত্রে)। কাজ ছিলো একটা ব্র্যান্ড প্রোমোট করা। কিন্তু কোথাও ব্র্যান্ডের নাম দেখি নাই! শুধু গোফ আর লুক নিয়ে মাতামাতি। ইন্টারেস্টিং!”

এদিকে শাকিব খান আজ দুপুরে ফেসবুক পেজে বনানীর আলোচিত ওই ইভেন্টের কিছু ছবি শেয়ার করেছেন।

তবে প্রতি মিনিটে পৌনে দুই লাখ টাকার বিষয়টি নিয়ে শাকিব বা তার ঘনিষ্ঠ কেউ আনুষ্ঠানিক কিছু জানাননি। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা। কারও মতে, ‘এটাই তারকা পাওয়ার!’ আবার কেউ কেউ বলছেন, ‘২০ মিনিটে ৩৫ লাখ— এটাই শাকিব ইকোনমি!’

এরই মধ্যে নতুন সিনেমা ‘সোলজার’এর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব খান। সাকিব ফাহাদ পরিচালিত এই ছবিতে তার বিপরীতে আছেন তানজিন তিশা। চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে আগামী বছর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট