1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

রাজশাহীতে ৩শ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি রাজশাহী |
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে
২৯

জেলা প্রতিনিধি রাজশাহী |

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে চেকপোস্ট অভিযান চালিয়ে ৩শ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাকিল (২৪) ও মো. মিলন হোসেন (২৩)। শাকিল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মো. মুখলেসুর রহমানের ছেলে এবং মিলন একই গ্রামের মো. মুক্তারের ছেলে।

পুলিশ জানায়, গতকাল (১১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান ও তার টিম কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। সে সময় চাপাইনবাবগঞ্জ দিক থেকে রাজশাহীগামী একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি আসলে তাদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

পরে তল্লাশিতে তাদের কাছ থেকে ৩শ গ্রাম হেরোইন, দুইটি মোবাইল ফোন ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট