1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

জাহাঙ্গীর আলম | স্টাফ রিপোর্টার |
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
১২১

জাহাঙ্গীর আলম | স্টাফ রিপোর্টার |

গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগ ও প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খাড়াজোড়া এলাকায় অবস্থিত এ শিল্পপ্রতিষ্ঠানটিতে হঠাৎ এ নাশকতার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও কারখানার নিরাপত্তাকর্মীরা জানান, ভোরের দিকে কয়েকজন দুর্বৃত্ত প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশের নামফলকে আগুন দেয় এবং ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নামফলকের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

কারখানার নিরাপত্তা সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, “ভোর পৌনে পাঁচটার দিকে কিছু দুর্বৃত্ত এসে নামফলকে আগুন দেয় এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আমরা তৎক্ষণাত পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।”

এদিকে একই ভোরে কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে এক্সকাভেটরের বড় অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, “দুইটি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট