1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

বাউল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীর আলম, কাশিমপুর প্রতিনিধি |
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
১২৩

জাহাঙ্গীর আলম, কাশিমপুর প্রতিনিধি |

মহান আল্লাহ ও পবিত্র কোরআন শরীফের প্রতি কটূক্তি, ব্যঙ্গাত্মক বক্তব্য ও অবমাননাকর আচরণের প্রতিবাদে এবং অভিযুক্ত বাউল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি করে গাজীপুর মহানগরের কাশিমপুরে গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় কাশিমপুরের হাজী মার্কেট এলাকায় এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

বক্তারা বলেন, গত ২২ নভেম্বর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে বাউল সরকার প্রকাশ্যে আল্লাহ ও পবিত্র কোরআনকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তারা অভিযোগ করেন, তিনি কোরআনের অপব্যাখ্যা করে ঘৃণ্য আচরণ করেছেন, যা কোনোভাবেই বরদাশতযোগ্য নয়।

বক্তারা দাবি জানিয়ে বলেন, রাষ্ট্র যেন আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং দ্রুততম সময়ে বিচার কার্য সম্পন্ন করে। তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

কর্মসূচিতে বক্তারা জাতীয়ভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং ইসলামের প্রতি শ্রদ্ধা ও সম্মান অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট