1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

মাধবপুরে নোয়াপাড়ায় রেলওয়ে পুলিশের নতুন ফাঁড়ির দৃপ্ত যাত্রা শুরু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি |
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
১১৬

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি |

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নবনির্মিত এই ফাঁড়ির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খাইরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াপাড়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালুর মধ্য দিয়ে রেলপথের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। যাত্রীসেবা নিশ্চিত করা, রেললাইন-সংলগ্ন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে এই ফাঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় জনগণ বহুদিনের প্রত্যাশিত এই ফাঁড়ির উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, এতে এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।

উদ্বোধন শেষে অতিথিরা ফাঁড়ির অভ্যন্তরের সুবিধাসমূহ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর থানার এসআই পাভেল আহমদসহ অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট