1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা সহ আটক- ৮

স্টাফ রিপোর্টার, হাসমত |
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
৭২

স্টাফ রিপোর্টার, হাসমত |

গাজীপুর মহানগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১২টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আজাদের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা ওই এলাকায় একাধিক বাসায় তল্লাশি চালান।

আটককৃতরা হলেন— মোঃ সোহেল রানা (৪২), মোঃ ইব্রাহিম (৪৭), মোঃ সজিব ফকির (২৪), মোঃ রবি আলম (৩২), শামীম মিয়া (২৮), মোঃ সামিউল আদনান (২১), মোহাম্মদ আলমগীর (২৮) ও মোছাম্মৎ আখি (৩৭)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৭ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা, ১০টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৮টি দেশীয় অস্ত্র, একটি সিসিটিভি কন্ট্রোলার ও একটি ওয়েট মেশিন জব্দ করা হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে মাদককারবারি আখি ও তার সহযোগীদের আটক করা হয়। এ সময় তারা চিৎকার করলে আশপাশের অন্য মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা হামলা চালায়। পরে যৌথ বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদেরও আটক করে।

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট