1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

জেলা প্রতিনিধি নওগাঁ |
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
৭৪

 

জেলা প্রতিনিধি নওগাঁ |নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের সময়-এর নওগাঁ প্রতিনিধি সাব্বির আহম্মেদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম এবং জেলা জজকোর্টের আইনজীবী শুভ্র সাহা।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পদে দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি আসাদুজ্জামান,যুগ্ম-সম্পাদক এটিএন নিউজ-এর প্রতিনিধি আব্দুর রাকিব,সাংগঠনিক সম্পাদক দৈনিক গণমুক্তির প্রতিনিধি মেরাজ হোসেন।

দপ্তর সম্পাদক পদে দৈনিক স্বদেশ প্রতিদিন-এর প্রতিনিধি আহসান হাবীব অর্থ সম্পাদক জাতীয় অর্থনীতি প্রতিনিধি সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মির্জা তুষার আহম্মেদ,কার্যকরী সদস্য দৈনিক যায়যায়কাল-এর প্রতিনিধি রানা সরদার নির্বাচিত হয়েছে।

পরে রাতে নওগাঁ শহরের মাইডাস চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।

সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব এবং সংগঠনের আরও গতিশীল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট