1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

মহিমাগঞ্জে তাফসীরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি শামীম কায়সার লিংকন

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার |
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
১৫৬

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্ট: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ–কুমিড়াডাঙ্গা বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসীরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩২ গাইবান্ধা-০৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, ইসলাম মানবতার ধর্ম। সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতা প্রতিষ্ঠায় কুরআনের শিক্ষা অনুসরণ করা অপরিহার্য। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও সম্প্রসারণে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, এটি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গঠনের কেন্দ্র। যুব সমাজকে মাদক, সহিংসতা ও অনৈতিকতা থেকে দূরে রাখতে ধর্মীয় শিক্ষা ও চর্চার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

তাফসীরুল কুরআন ও ওয়াজ মাহফিলে দেশবরেণ্য আলেম ওলামাগণ ইসলামের মৌলিক শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট