1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

টেকনাফ নাফ নদীতে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার | জনতার কন্ঠ

কক্সবাজার ( টেকনাফ )  প্রতিনিধি |
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
৪১

টেকনাফ নাফ নদীতে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার টেকনাফের নাফ নদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সফল মাদকবিরোধী অভিযানে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং সীমান্তবর্তী আছারবানিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমারের মংডু এলাকা থেকে একটি বড় ইয়াবার চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করবে।

এই তথ্যের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, বিজিবিএম, পিএসসি’র পরিকল্পনা ও নেতৃত্বে সাবরাং বিওপি সংলগ্ন ডাকাতের গোদা ও আছারবানিয়া এলাকায় ফাঁদ পাতা হয়। ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে থার্মাল ক্যামেরার মাধ্যমে নাফ নদীতে একটি নৌকাযোগে চারজন ব্যক্তিকে বাংলাদেশের দিকে অগ্রসর হতে দেখা যায়।

বিজিবির টহলদল নৌযান নিয়ে এগিয়ে গেলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নদীতে ভাসমান অবস্থায় চারটি পলিব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে এসব পলিব্যাগের ভেতর বিশেষ কায়দায় মোড়ানো মোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত অজ্ঞাত মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্তে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মানব ও মাদক পাচারসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এই কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট