1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় কালীগঞ্জে কৃষকদল নেতা জরিমানা, আচরণবিধি মেনে চলার নির্দেশ

ঝিনাইদহ প্রতিনিধি |
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
৩৩

ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মকসুদুল মোমিনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা ও জনসমক্ষে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার জন্য তাকে সতর্ক ও দিকনির্দেশনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সভা ও জনসমাগমে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁনকে নিয়ে মকসুদুল মোমিন এমন বক্তব্য দেন, যা নির্বাচনকালীন আচরণবিধির পরিপন্থী এবং উস্কানিমূলক হিসেবে বিবেচিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থাকার নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে উস্কানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচন চলাকালে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সংযত আচরণ করতে হবে এবং আইন ও আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অন্যথায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট