1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হরিপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ভোরে আবারও কেঁপে উঠল দেশ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান রাজশাহী তানোরে বিএনপির ধানের শীষের পক্ষে হোক ভোট প্রতিটি পরিবারে এই আহ্বান ও বৃহৎতম মিছিল এবং পথসভা। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক মিলনমেলা ও বনভোজন আজ হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত গাজীপুর কোনাবাড়ী আমবাগে আটো রিক্সা ছিনতায়ের ঘটনায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন দিন

স্ত্রীর প্রতারণার স্বীকার দরিদ্র ইজিবাইক চালক ১মণ দুধে গোসল দিয়ে এলাকায় ফেলেছেন হৈচৈ/ কোনদিন আর বিয়ে করবেন না বলে কানে ধরে উঠবোস

ঝিনাইদহ প্রতিনিধি |
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
৩০

নিজ স্ত্রীকে সর্বোস্ব দিয়েও ধরে রাখতে পারলেন না ঝিনাইদহের রাজ্জাক মন্ডল । এমন ভয়াবহ প্রতারণায় শোকে বিহ্বল হয়ে ৪০কেজি গরুর দুধ দিয়ে নিজ বাড়ির উঠানে গোসল করলেন তিনি । যা এলাকায় ফেলেছে চাঞ্চল্য । গ্রামের মানুষের সামনে এ ধরনের ঘটনা ঘটনায় তারাও হতভম্ব । ইজিবাইক চালক ৪২ বছরের রাজ্জাক সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে বাসিন্দা ।

জানাযায়, ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেছিলেন ঝিনাইদহের রাজ্জাক মন্ডল । কিন্তু সেই সুখ তার বেশী দিন সইলো না । ৪ বছর আগে ইজিবাইকচালক রাজ্জাকের সাথে বিয়ে হয় পাশের ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের আক্তার হোসেনের মেয়ে রিক্তা খাতুনের। দরিদ্র হলেও সোনার গহনা, নগদ টাকা এবং নিজের গরু দিয়েও এ সংসার তিনি টেকাতে পারলেন না । রাজ্জাক মন্ডল প্রথম স্ত্রী থাকার পরও ২০২২ সালে রিক্তা নামে ওই মহিলাকে প্রেম করে বিয়ে করে। বিবাহের পর থেকেই ২য় স্ত্রীর ভালোবাসা পেতে সর্বোস্ব দেয় রাজ্জাক। ২য় স্ত্রীকে নিয়ে একটু ভালো থাকতে পরিবার থেকে আলাদা বসবাসও শুরু করেন। অবশেষে ৪ বছর পর ২য় স্ত্রী রিক্তা শর্ত দেন তার সাথে সংসার করতে হলে পিতা, মাতা, সন্তান ও ১ম স্ত্রীসহ ভাই বোন সবার সাথে সম্পর্ক রাখা যাবে না। সেই শর্ত না মানায় স্ত্রী তালাক দেন। সেই ক্ষোভের কারণেই তিনি এক মন দুধ দিয়ে গোসল করেন।

প্রথম স্ত্রী সালেহা পারভিন জানান, আমাদের ৩ সন্তার রয়েছে । তারপরও সে রিক্তাকে ৪ বছর আগে বিয়ে করে । দুই সংসারই চালাতো সে । সে সব কিছুই দিয়েছে । টাকা পয়সা, গহনা এমনকি গোয়ালের গরু পর্যন্ত দিয়েছে সংসার করতে । কিন্তু লাভের লাভ শেষপর্যন্ত তালাক ।

রাজ্জাক মন্ডলের মা জহুরা খাতুন জানান, আমার ছেলেকে কাজি ডেকে এনে তালাক দিয়েছে রিক্তা (ছোট বউ) ।

এলাকাবাসী গঞ্জের মিয়া জানান, তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছে । তবে দুধ দিয়ে গোসল এলাকাই এ ধরনের ঘটনা এটিই প্রথম । আমার বিভিন্ন জায়গায় এমন দেখি । তবে এমন ঘটনা এলকায় চাঞ্চল্যের সৃস্টি করেছে ।

রাজ্জাক মন্ডল জানান, আমি চেষ্টা করেছি । কিন্তু শেষ পর্যন্ত প্রতারনার স্বীকার হয়েছি । সে আমাকে তালাক দিয়েছে । তার দাবী ছিল, মা ও প্রথম স্ত্রী এবং সন্তানদের দেখাশুনা করা যাবে না । তাদের সাথে সম্পর্কও রাখা যাবে না । তাকে নিয়ে আলাদা হয়েছি তার পিড়াপিড়িতে । সবই দিয়েছি । কিন্তু মা-সন্তানদের সাথে সম্পর্ক রাখা যাবে না এমন প্রস্তাব আমি মানতে পারিনি । তাই সে আমাকে তালাক দেয় ।

রাজ্জাক মন্ডল উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের মৃত শাহজদ্দী মন্ডলের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট