1. live@www.dailyjonotarkontho.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কণ্ঠ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের দিনে মোবাইল ফোন: ভোটকেন্দ্রের জন্য ইসির নতুন নীতিমালা। সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার সাতক্ষীরায় ফেসবুক পেজ ও অনিবন্ধিত টিভি প্রতিনিধি কর্তৃক বৈধ সাংবাদিক কার্ড পাওয়ার অভিযোগ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং সাতক্ষীরায় ভোটের নিরাপত্তায় ৭৯১৭ আনসার-ভিডিপি সদস্য গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতার থানায় অভিযোগ নিরাপত্তাহীনতায় পরিবার। ভোট কেন্দ্র দখল ও সহিংসতা রোধে মৌলভীবাজারে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিদ্বন্ধী দল নির্বাচন চুরি করার জন্য টাকা-পয়সা খরচ করে নানা ধরনের কূটকৌশল করছে, এম নাসের রহমান ভোট দেই মার্কা দেখে, গণভোটের মার্কা কী? প্রশ্ন চা শ্রমিকদের

সাতক্ষীরায় ভোটের নিরাপত্তায় ৭৯১৭ আনসার-ভিডিপি সদস্য

জেলা প্রতিনিধি সাতক্ষীরা |
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি সাতক্ষীরা |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলার সাতটি উপজেলার ৭ হাজার ৯১৭ জন সদস্য-সদস্যার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ হাজিরা প্যারেড। দায়িত্বপালনে দক্ষতা যাচাই, শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়।

প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো: নুরুল হাসান ফরিদী, বিএএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পরিচালক এ এস এম আজিমউদ্দিন, ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক এফতেখারুল ইসলাম। সাতক্ষীরা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো: রুবেল হোসাইন।

একসময় খুলনা রেঞ্জ’র উপমহাপরিচালক মো: নুরুল হাসান ফরিদী বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। নির্বাচনী দায়িত্ব একটি জাতীয় দায়িত্ব। জনগণের আস্থা অর্জন এবং কেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয় প্রয়োজন।

উপমহাপরিচালক ফরিদী আরও বলেন, শৃঙ্খলা ও প্রশিক্ষণের মাধ্যমে আনসার সদস্যরা সবসময় রাষ্ট্রের পাশে থেকেছে। নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের সক্ষমতা বাড়াতে এ ধরনের প্যারেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা কমান্ড্যান্ট মো: রুবেল হোসাইন বলেন, সাতক্ষীরার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সদস্যরা প্রস্তুত। জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে আমরা দায়িত্বশীলভাবে কাজ করবো।
অনুষ্ঠান শেষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের মধ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

জেলা কমান্ড্যান্ট মো: রুবেল হোসাইন জানান, সাতক্ষীরা জেলার ৬০৯টি কেন্দ্রের প্রতিটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৩ জন সদস্য-সদস্যা মোতায়েন থাকবে, যার মধ্যে ৩ জন অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন। এসময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের উদ্দেশ্যে বাহিনীর মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনামূলক ভিডিও বক্তব্যও প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট