1. live@www.dailyjonotarkontho.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কণ্ঠ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের দিনে মোবাইল ফোন: ভোটকেন্দ্রের জন্য ইসির নতুন নীতিমালা। সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার সাতক্ষীরায় ফেসবুক পেজ ও অনিবন্ধিত টিভি প্রতিনিধি কর্তৃক বৈধ সাংবাদিক কার্ড পাওয়ার অভিযোগ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং সাতক্ষীরায় ভোটের নিরাপত্তায় ৭৯১৭ আনসার-ভিডিপি সদস্য গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতার থানায় অভিযোগ নিরাপত্তাহীনতায় পরিবার। ভোট কেন্দ্র দখল ও সহিংসতা রোধে মৌলভীবাজারে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিদ্বন্ধী দল নির্বাচন চুরি করার জন্য টাকা-পয়সা খরচ করে নানা ধরনের কূটকৌশল করছে, এম নাসের রহমান ভোট দেই মার্কা দেখে, গণভোটের মার্কা কী? প্রশ্ন চা শ্রমিকদের

সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

জেলা প্রতিনিধি সাতক্ষীরা |
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি সাতক্ষীরা |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলার চারটি সংসদীয় আসনে মোট ৬০৯টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে এরই মধ্যে ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে এবং কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সীমানা নির্ধারণের (চৌহর্দী) কাজ শেষ হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে ৬০৯টি কেন্দ্রের প্রতিটিতেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, মঙ্গলবার থেকে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। এখন আমাদের লক্ষ্য একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের বাহিনীগুলোর টহল টিমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। যান চলাচলের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মোড়ে তল্লাশি চালাচ্ছে।

তিনি আরও জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব নির্বাচনী সামগ্রী কঠোর নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ব্রিফিংকালে, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট