1. live@www.dailyjonotarkontho.com : - : - -
  2. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কণ্ঠ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে পূবাইল থানা হেফাজত ইসলামের অভিনন্দন ঝিনাইদহে ইতালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে এসপি জনাব মোঃ মাহফুজ আফজালের সংবর্ধনা, গাজীপুর-৫ পূবাইল বাসী সহ নিবাচর্নী এলাকায় গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করবে- ফজলুল হক মিলন ১৭ বছর পর ভোট দিলেন মৌলভীবাজারের প্রবাসীরা ভোট দিলেন চট্টগ্রাম-১৩ আসনের সুন্নিজোট প্রার্থী মাওলানা শাহজাহান মৌলভীবাজার ৫৫৪ কেন্দ্রে পাঠানো হল নির্বাচনী উপকরণ, অধিক গুরত্বপূর্ণের তালিকায় ৮০টি কেন্দ্র। মৌলভীবাজার তিন আসনে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া। ভোটের দিনে মোবাইল ফোন: ভোটকেন্দ্রের জন্য ইসির নতুন নীতিমালা। সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার সাতক্ষীরায় ফেসবুক পেজ ও অনিবন্ধিত টিভি প্রতিনিধি কর্তৃক বৈধ সাংবাদিক কার্ড পাওয়ার অভিযোগ

গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে পূবাইল থানা হেফাজত ইসলামের অভিনন্দন

আবু সাঈদ চৌধুরী |
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আবু সাঈদ চৌধুরী |

হেফাজত ইসলাম পূবাইল থানা শাখার সাধারন সম্পাদক, মাদরাসা দারুল উলুম মীরের বাজারের প্রতিষ্ঠাতা মুহতামিম ও মীরের বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদুল্লাহ এর নেতৃত্বে পূবাইল থানা হেফাজত ইসলামের অসংখ্য নেতা কর্মী গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের কালিগঞ্জের পৈতৃক বাড়ীতে গিয়ে ফুলের তোড়া অর্পণের মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উক্ত শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন মুফতি ওবায়দুল্লাহ রব্বানী, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি মাহাদী হাসান সিরাজী, হাফেজ রাকিব হোসেন, মাওলানা শিহাব উদ্দিন, হাফেজ ওমর ফারুক, মুফতি মাসউদুর রহমান, মোঃ মামুন মোল্লা, আবদুল কাইয়ুম মোল্লা ও মোঃ সুরুজ মিয়াসহ থানার অসংখ্য নেতাকর্মী। আগত পুবাইল থানা হেফাজত ইসলামের নেতৃবৃন্দের উদ্দেশ্যে নবনির্বাচিত সংসদ এ কে এম ফজলুল হক মিলন বলেন, আপনারা আমাকে যে সম্মান প্রদর্শন করেছেন আমি যেনো আমার কাজের মাধ্যমে সেই সম্মানের মর্যাদা রক্ষা করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি গাজীপুর-৫ আসনের দলমত নির্বিশেষে সাধারন মানুষের জন্য কাজ করে যাবো, অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা গাজীপুর-৫ আসনকে সুন্দর ভাবে গড়ে তুলি। হেফাজত ইসলাম পূবাইল থানা শাখার সাধারন সম্পাদক মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, গাজীপুর-৫ আসনে আপনাকে পেয়ে আমরা খুশী হয়েছি। আপনার মতো একজন ত্যাগী নেতা দেশের জন্য কাজ করবেন এট্াই স্বাভাবিক। আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে গাজীপুর-৫ আসনের জনগন আপনার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন আপনি স্বপ্রনোদিত হয়ে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেন আমরা তাই প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৫/২০২৬

আমাদের দৈনিক জনতার কন্ঠ নিউজের কোন লেখা বা ছবি কপি করা আইনত দণ্ডনীয়।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট